সদরঘাটে ড্রাম থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে উদ্ধার করা ড্রামভর্তি ত্রিখণ্ডিত লাশটির পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ফেনীর সোনাগাজীর সুজাপুর গ্রামের আ. রবের ছেলে।দেলোয়ার রাজধানীর বাসাবো এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি শান্তিনগর এলাকায় পাইওনিয়র ডিস্ট্রিবিউটর লিমিটেডের বিপণন কর্মচারী ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দেলোয়ারের মামা রাজ্জাকুল হায়দার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।