সদরঘাটে বস্তিতে আগুন, ৩৩ ঘর ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ডিটি রোডে আগুন লেগে একটি বস্তির কাঁচা ঘর পুড়ে গেছে। আজ শনিবার ভোরে সদরঘাট থানাধীন এসআরবি কলোনি নামের বস্তিটিতে আগুন লাগে। এতে ৩৩টি কাঁচা ঘর ভস্মীভূত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, শনিবার ভোররাত ৪টা ২০ মিনিটে আগুন লাগে। এরপর আগুন নেভাতে ছয়টি গাড়ি কাজ করে। সকাল ৬টা ২০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ২২ জন মালিকের ৩৩টি কাঁচা বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, বেড়ার ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ৩৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করে জানানো হবে।