সদরপুরে ছয়টি পরিবারের ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুরে ছয়টি বসতঘর ও একটি গোয়ালঘর ভসঞ্চীভূত হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেঙ্গামারী গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগুনে ইসমাইল ফকির (৬০), ফজল ফকির (৪৫), লোকমান ফকির (৫০), সেলিমা বেগম (৪০), জামাল ফকির (৪২) ও মোতালেব ফকিরের (৫২) ছয়টি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে যায়। এতে ঘরের যাবতীয় দ্রব্যসামগ্রী পুড়ে যায়। গোয়ালঘরে থাকা ১৫টি গবাদিপশু পুড়ে মারা গেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। গত মঙ্গলবার সকালে ইউএনও লোকমান হোসেন ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেন।