সদরপুরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু চারজন গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামে গত মঙ্গলবার সকালে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের ১৪ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের ছেলে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাড়ে সাতরশি গ্রামের শাহাবুদ্দিন ব্যাপারীর (৬০) সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী ও ভায়রা নূর মোহামঞ্চদ মোল্লার (৫৫) বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল নয়টার দিকে শাহাবুদ্দিন নূর মোহামঞ্চদ মোল্লাকে চপেটাঘাত করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। এর মধ্যে সাতজনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে শাহাবুদ্দিন, নূরুল ইসলাম (৫০) ও খাদিজা বেগমের (২৮) অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শাহাবুদ্দিনের অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ এলাকায় তিনি মারা যান।