সদরপুরে পুড়ে গেছে মোমবাতির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নে একটি মোমবাতির কারখানা আগুনে পুড়ে গেছে। সাতরশি গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রামের আজাদ মোমবাতির কারখানায় এ আগুন লাগে। এ সময় কারখানার মালিক চুন্নু ব্যাপারীর বসতবাড়িও পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা মোমের কারখানা থেকে এ আগুনের সূত্রপাত বলে এলাকাবাসীর ধারণা।
চুন্নু ব্যাপারী বলেন, দেনা করে দুই বছর আগে তিনি কারখানাটি চালু করেন। আগুনে তাঁর নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
সদরপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী জাফর বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ১০টি ঢেউটিন ও কাপড় সহায়তা করা হয়েছে। ইউএনও রোকসানা রহমান জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দেওয়া হবে।