সদরপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর বাজারকান্দি গ্রামে গতকাল শুক্রবার পানিতে পড়ে লাবণী আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে তুহিন নামের এক অগ্নিদগ্ধ শিশু মারা গেছে।উপজেলার চর বিষ্ণুপুর বাজারকান্দি গ্রামের কাওসার প্রামাণিকের ছোট মেয়ে লাবণী আক্তারকে গতকাল দুপুর ১২টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের ইউসুফ মোল্লার পুকুরে লাবণীর লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের ফজল সরদারের দেড় বছর বয়সী ছেলে তুহিন চার দিন আগে চুলার মধ্যে পড়ে দগ্ধ হয়। পরে তুহিনকে বাইশরশি গ্রামের এক ফকিরের কাছে নিয়ে চিকিৎসা করানো হয়। ফজল সর্দার জানান, ঘটনার চার দিন পর গতকাল দুপুরে তুহিন মারা যায়। সদরপুর ইউপির চেয়ারম্যান কাজী জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।