সদরপুরে শিশুর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ গ্রামের মান্নান খালাসির ধইঞ্চাখেত থেকে গতকাল শনিবার সকালে মো. রিজভি (১২) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী দুর্জনখাঁর ডাঙ্গি গ্রামের মো. আমীন খানের ছেলে এবং পিয়াজখালী মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র। সে গত সোমবার ভাষাণচর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদে তার নানা বাড়ি বেড়াতে আসে। গত শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মান্নান খালাসি তাঁর ধইঞ্চাখেতে গো-খাদ্য সংগ্রহ করতে গেলে একটি লাশ দেখেন। পরে মৃত শিশুটির নানা তোতা হাওলাদার লাশ শনাক্ত করেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলী বিশ্বাস বলেন, রিজভিকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।