সদরপুরে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির ও সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম চৌধুরীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।গত বুধবার দুই পক্ষের কয়েকজনের মধ্যে বচসা হয়। এর জের ধরে আবুল কাইয়ুম চৌধুরীর পক্ষের দেলু তালুকদার, মিজান মিয়া, সেকেন মেম্বারসহ কয়েকজনের নেতৃত্বে সন্ত্রাসীরা গতকাল ভোর সাড়ে ছয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সদরপুরের বারইহাট, মাঝকান্দি, পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া ও খইয়া গ্রামে বিল্লাল ফকিরের সমর্থক সাকু মেম্বার, মজিবর মাস্টার, মজিদ মিয়ার বাড়িসহ প্রায় ৩০টি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় গ্রামের লোকজন প্রতিরোধ করতে গেলে তাদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আবুল কাইয়ুম চৌধুরীর পক্ষের শ্রীরামদি গ্রামের শহীদ শেখকে (৩৫) বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।সদরপুর থানার ওসি মোহামঞ্চদ আলী জানান, শহীদ শেখকে হত্যায় জড়িত সন্দেহে বিল্লাল হোসেন ফকিরের পক্ষের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।