সদরপুরে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরকে মাদক ও বাল্যবিবাহমুক্ত এবং এ অঞ্চলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়েছে। গতকাল শনিবার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও রোকসানা রহমান। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আমিরুল হক। পরে মাদকমুক্ত, বাল্যবিবাহ প্রতিরোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ইউএনও।