প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া সাবেক শিক্ষাসচিব মোহাম্মদ সাদিককে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে। মোহাম্মদ সাদিক গত ১৮ সেপ্টেম্বর পিআরএলে যান। নতুন আদেশে তাঁর পিআরএল বাতিল করা হয়েছে। শিক্ষাসচিব হওয়ার আগে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। গত ৫ জানুয়ারি নির্বাচনের সময়ও তিনি ওই দায়িত্বে ছিলেন।
নিজস্ব প্রতিবেদক