প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য পদে যোগ্য লোক খুঁজে বের করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের সদস্য নিয়োগে গঠিত বাছাই কমিটির এক বৈঠকে মন্ত্রণালয়কে এ দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রণালয় তালিকা জমা দিলে কমিটি আবার বৈঠক করে কমিশনের সদস্য নিয়োগ দেবে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকার আবদুল হামিদের কার্যালয়ে বাছাই কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্পিকার এই বাছাই কমিটির সভাপতি।