সদস্য পদে ৫৩ জনের প্রতিদ্বন্দ্বী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ৮ ইউনিয়ন এবং সোনাগাজী উপজেলার ৯ ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার শর্শদি ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১ জন, ধর্মপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জন, ফাজিলপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন, মোটবী ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২ জন, বালিগাঁও ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন, কালিদহ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১ জন, মতিগঞ্জ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জন, নবাবপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন, সোনাগাজী সদর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২ জন, চরচান্দিয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১ জন, চরদরবেশ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন, চরমজলিশপুর ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১ জন, মঙ্গলকান্দি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।