সদস্য সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের সম্ভাবনা দেশের মানুষ দেখেছিল, সেই দায়িত্ব আজ জনগণের কাঁধেই এসে পড়েছে। নিজস্ব রাজনৈতিক শক্তি ঘনীভূত করে নিজস্ব রাজনৈতিক দল গড়ে তুলে জনগণ এ দায়িত্ব পালন করতে পারে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খুলনা জেলায় গণসংহতির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের সময় গণসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এসব কথা বলেন। তিনি বলেন, গঠনতন্ত্র অনুসরণ করে সংগঠনের বর্তমান সদস্যদের নতুন করে সদস্যপদ গ্রহণ করতে হবে। এরই অংশ হিসেবে খুলনায় সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশে ৫০ হাজার সদস্য সংগ্রহ করা যাবে বলে তিনি আশা করছেন। এরপর সব শর্ত পূরণ করে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে।