সদস্য সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। গত বুধবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উদীচী সিলেটের সভাপতি কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় নেওয়া এ সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নগরের মিরাবাজারে মডেল হাইস্কুল প্রাঙ্গণে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নতুন সদস্য ও সদস্য নবায়ন করা যাবে। ওই সভায় উদীচীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট সংসদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।