সদস্য সংগ্রহ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবগঠিত রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। আগামী মে মাস পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে বিশেষ প্রতিনিধি সম্মেলন করে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন করা হবে।
গতকাল শুক্রবার হাতিরপুলে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। গত নভেম্বরে গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। বিজ্ঞপ্তি।