প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্য গতকাল মঙ্গলবার যোগদান করেছেন। তাঁরা হলেন: মোহাম্মদ মোহাব্বত খান, আখতার হোসেন ও আবুল হাশেম।ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর কাছে তাঁরা যোগদানপত্র পেশ করেন।মোহাব্বত খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ, আখতার হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগ এবং আবুল হাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক। গত সোমবার এ তিন অধ্যাপককে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।