সদস্যপদ থেকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যপদ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান হাওলাদারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মুক্তিযোদ্ধা নন। গত শুক্রবার রাতে এ-সংক্রান্ত নির্দেশনা মন্ত্রণালয় থেকে পাথরঘাটা ইউএনওর কার্যালয়ে এসেছে। কমিটির সদস্যপদ থেকে তাঁকে প্রত্যাহারের বিষয়টি ইউএনও শাহ মো. কামরুল হুদা নিশ্চিত করে বলেন, কমিটির ওই সদস্যপদে মুক্তিযুদ্ধের নবম সেক্টরের বুকাবুনিয়া সাবসেক্টরের যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন খানকে নেওয়া হয়েছে। এ ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ই-মেইল এসেছে। উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক বলেন, আবদুল মান্নান হাওলাদারের ভাই আবদুল রাজ্জাক হাওলাদার ও ভগ্নিপতি হযরত আলীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি