সদস্যপদ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট গণনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় নাটোরের নির্বাচনী ট্রাইব্যুনাল লালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রূপচাঁদ আলীর সদস্যপদ বাতিল করেছেন। নির্বাচন কমিশনকে ওই পদে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতের এ-সংক্রান্ত আদেশ জেলা ও উপজেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। নির্বাচন কমিশন গত বছরের ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে রূপচাঁদ আলীকে নির্বাচিত ঘোষণা করেন।