সদস্যপদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা পরিচালনায় অনিয়ম ও মামলা দিয়ে দুজন আইনজীবীকে হয়রানি করার অভিযোগে বরগুনা জেলা আইনজীবী সমিতির দুজনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই আইনজীবীর মনোয়ারা বেগম বলেন, ‘আমি বিস্তারিত কিছুই জানি না।’ জিয়াউদ্দীন বলেন, ‘শুনেছি, এ নিয়ে পরে কথা বলব।’