সদা হাসির মেহেদী ফিরুক মায়ের কোলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান
মেহেদী হাসান

হাসিমুখ দেখে বোঝার উপায় নেই ক্যানসার (সাইনোভিয়াল সারকোম) নিয়ে বসে আছেন। তিনি মেহেদী হাসান। ২০১৬ সাল থেকেই ক্যানসারে আক্রান্ত।

পরিবারে আছে কেবল মা। আর্থিক অসচ্ছলতার কারণে আগে চিকিৎসা করাতে পারেননি এই তরুণ। ক্যানসার নিয়েই ২০১৮ সালে ভর্তি হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সহপাঠী ও বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয় মেহেদীর চিকিৎসা।

মেহেদী এখন ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি। গত ২৬ সেপ্টেম্বর তাঁর অস্ত্রোপচারের পর জটিলতা বেড়েছে। হাসপাতালের বকেয়া এবং অস্ত্রোপচার-পরবর্তী থেরাপি, ওষুধপত্র বাবদ আরও সাত থেকে আট লাখ টাকার প্রয়োজন। এত বিপুল টাকা মেহেদীর স্বজন ও সহপাঠীদের পক্ষে সংগ্রহ করা দুঃসাধ্য।

মেহেদীকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। সাহায্য পাঠানোর ঠিকানা: ইয়াসির আরাফাত, হিসাব নম্বর ২৭৩১০৫০৯০৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ময়নামতি শাখা, ক্যান্টনমেন্ট, কুমিল্লা। বিকাশ নম্বর- ০১৭৬৫৫৬৬৬১৬।