সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জুলাই সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে সদারঙ্গের উদ্যোগে শাস্ত্রীয় সংগীতের আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে সম্মাননা জানানো হয়।
ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজনের শুরুতে ইফতেখার উদ্দিন চৌধুরীর জীবনী পাঠ করেন শরীফ মোস্তাফিজুর রহমান। এরপর তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া ও মানস দাশগুপ্ত।
আসরের শুরুতেই ছিল রাগ বেহাগের পরিবেশনা। পরিবেশন করেন সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের সদস্য বাবলু চক্রবর্তী। এ সময় হারমোনিয়ামে ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী এবং তবলায় সহযোগিতা করেন রাজীব চক্রবর্তী। বেহাগের পরিবেশনা শেষে বেহালায় শিব রঞ্জনী রাগ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন আশিস বসাক। তাঁকে তবলায় সহযোগিতা করেন শ্যামল দাশ। প্রায় বিশ মিনিটের বেহালার পরিবেশনার মাধ্যমে শেষ হয় এ আয়োজন।