সদিচ্ছা ছিল বলেই পেরেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমাদের দৃষ্টি ছিল উন্নত দেশের দিকে। আমাদের সদিচ্ছা ছিল বলেই এ পর্যন্ত আমরা পেরেছি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। আট বছর পূর্বে বাংলাদেশ হতদরিদ্র দেশ হিসেবে পরিচিত ছিল।’

আজ রোববার বিকেলে ঢাকার দোহারে একটি ব্যাংকের শাখা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি উদাহরণ। বাংলাদেশে তাই শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সহিদ হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।