সনদ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে ব্র্যাক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বুধবার দুপুরে কৃষকদের মাঝে প্রশিক্ষণ সনদ ও কৃষি যন্ত্রপাতির বাক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দীন। সভাপতিত্ব করেন ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা বিদ্যুৎ কুমার মহলদার। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান এ কে এম মোস্তফা আনোয়ার ও কেয়ার বাংলাদেশের চরম গ্রামীণ দারিদ্র্য কর্মসূচির পরিচালক আনোয়ারুল হক। বক্তব্য দেন রণজিৎ দেবনাথ, রাশিদুল হাসান মৃধা ও বিশ্বাস মো. সাইফুল। তথ্য-উপাত্ত উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের জাতীয় সমন্বয়ক তানিয়া শারমিন।