সনদ ও পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা উচ্চমাধ্যমিকে ভালো ফলের জন্য ১০০ শিক্ষার্থীকে মডেল টেস্ট শেষে সনদ ও পুরস্কার দিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে পৌর মেয়রের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে মুহম্মদ জাফর ইকবালের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি উপহার দেওয়া হয়। সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ, পৌর মেয়র তাকজীল খলিফা। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|