প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে গতকাল শনিবার শহরের রামচন্দ্রপুরপাড়ায় শিক্ষার্থীদের বই ও সনদ দেওয়া হয়। দুর্গা মন্দিরের ২০১৬ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ ও ৩০ শিশু শিক্ষার্থীকে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় মন্দির চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় সরকারের সভাপতিত্বে মন্দিরভিত্তিক শিক্ষক জয়ন্ত চক্রবর্তী, সাধন চক্রবর্তী, সুনন্দ বসাক, অশোক সরকার প্রমুখ বক্তব্য দেন।