সনদ জালিয়াতির অভিযোগে এলজিইডির প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
১৫ অক্টোবর ওয়াহিদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দেওয়া হয়।
দুদক সূত্রে জানা গেছে, চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না দিলেও চাকরির শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন ওয়াহিদুর রহমান। সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে চলতি মাসের শুরুতে অনুসন্ধান শুরু করে দুদক।