সনদ-পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ২০১৫ সালের জানুয়ারি-জুন সেশনের সনদ ও পুরস্কার দেওয়া হয়েছে। গাজীপুরে ইনস্টিটিউটের সেন্ট্রাল হলরুমে গতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) আছয়াদুর রহমান। এই সেশনে আটটি ট্রেড কোর্সের মোট ৭০৪ জন শিক্ষার্থী কোর্স সম্পন্ন করেন। প্রধান অতিথি মোট ২৪ জন শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া ইংলিশ ও আরবি স্পোকেন ল্যাংগুয়েজ কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাষা প্রতিযোগিতা হয়। এতে বিজয়ীদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়েছে।