সনদ পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১১ সালে। গত বছর প্রথম ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) পরীক্ষায় অংশ নেন। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদ। গতকাল রোববার দুপুরে শিক্ষার্থীদের হাতে এই সনদ তুলে দেন উপাচার্য।
আনুষ্ঠানিকভাবে গণিত ও মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী পেয়েছেন সনদ। পর্যায়ক্রমে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সব বিভাগের সব শিক্ষার্থী সনদ তুলতেপারবেন।
সনদ প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এস এম ইমামুল হক বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আনন্দের দিন। কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে সনদ গ্রহণ একটা ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী স্নাতক উত্তীর্ণ এই শিক্ষার্থীরা। ইতিহাসের অংশ হয়ে গেলেন শিক্ষক-কর্মকর্তারাও।