সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধে প্রশংসনীয় অবদানের জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান এ সম্মাননা দেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মেজর এমরানুল হক শাহ্ প্রমুখ। পরে মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।