সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) মিলনায়তনে গত শনিবার তিন মাসব্যাপী ফার্মেসি প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউডা ফার্মেসি বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সামছুল হক সভাপতিত্ব করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক, ফার্মেসি কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মোসাদ্দেক হোসেন, ইউডার ফার্মেসি বিভাগের অধ্যাপক বেলায়েত হোসেন, মনিকা ফার্মাসিউটিক্যালসের সিইও সাজ্জাদুল বারী, ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান প্রমুখ উপস্থিত ছিলেন।