সনদ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ নবায়ন না করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছয়টি ট্রাভেল এজেন্সির সনদ বাতিল করেছে। গতকাল সোমবার সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। এজেন্সিগুলো হলো: সিলেটের মেসার্স সুপার এয়ার সার্ভিস ও মেসার্স নবযুগ ট্রাভেল ইন্টারন্যাশনাল, চট্টগ্রামের মেসার্স প্রান্তিকা ইন্টারন্যাশনাল, মেসার্স পূবালী ট্রাভেলস ও মেসার্স সাফ্রোনা ট্রাভেলস লিমিটেড এবং নারায়ণগঞ্জের মেসার্স তানভীর ট্রাভেলস।