সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এসিবিএর ব্যাচ-৫-এর শিক্ষা সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৬ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুর রব। আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসিবিএ কোর্সের কো-অর্ডিনেটর ও এমডিপি প্রোগ্রামের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন এবং আইবিএর সহকারী অধ্যাপক সুতপা ভট্টাচার্য বিভিন্ন কার্যক্রমের ওপর বক্তব্য দেন। বিজ্ঞপ্তি|