প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লার্নিং অ্যান্ড আর্নিং’ কর্মসূচির অধীনে বেসিক আইটি/ আইসিটিবিষয়ক ১৫ দিনের প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণে ফেনী সদর উপজেলার বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নের এসএসসি ও এইচএসসি পাস ৪০ জন নারী অংশ নেন। ফেনীর মহিপালে গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউটে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাংবাদিক আবু তাহের।