সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১০ দিনব্যাপী সাঁতার ও ফুটবল প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল-ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উপজেলা চ্যাম্পিয়ন দলের মধ্যে জার্সি বিতরণ করা হয়।