সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলা মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে গত রোববার প্রায় ১০০ চালকের মধ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া এবং সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই রানীনগর শাখার উপদেষ্টা আসাদুজ্জামান পিন্টু। এতে আত্রাই-রানীনগর এলাকার সাংসদ ইসরাফিল আলম প্রধান অতিথি এবং নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রধান বক্তা ছিলেন। অন্যান্যের মধ্যে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল-ফারুক, ইউএনও সোনিয়া বিনতে তাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ, নিরাপদ সড়ক চাই-এর নওগাঁ জেলা সভাপতি রায়হান আলম প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।