প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ এবং জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে। গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে দুই বছর মেয়াদে উচ্চতর সংগীত বিষয়ে প্রশিক্ষণ নেওয়ায় ৬৪ জনকে সনদ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় ৩১ জনকে পুরস্কার দেওয়া হয়।