প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের আয়োজনে রাফু সফটের সহযোগিতায় দেড় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও সাজেবুর রহমান সভাপতিত্ব করেন। এতে উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিনা বেগম, রাফু সফটের সিইও এস এম রাফায়েত হোসেন। প্রশিক্ষক ইসতিয়াক আহমেদ ও নুর গাওসুল আজম বলেন, দেড় মাসের প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের গ্রাফিকস, ওয়েব ডেভেলপমেন্ট ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ২৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নেন।