প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি-সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ২০১৪-১৫ অর্থবছরে জেলা পরিষদের উদ্যোগে ‘ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ’ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সনদ বিতরণ করা হয়। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মতিউর রহমান। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ, প্রশিক্ষক হাছিবুর রহমান ভুইয়া প্রমুখ বক্তৃতা করেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|