সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে চার দিনব্যাপী ‘উন্নত প্রযুক্তিতে গাভির প্রজনন ও ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শেষ করেছে। গতকাল মঙ্গলবার এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ। আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেয়ার বাংলাদেশ এসডিভিসি-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এ এস এম শাহীন, সাভার সিসিবিডিএফের ভিএস সুমনা আক্তার, বাঘাবাড়ী বিএলআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ইউসুফ আলী, পশুচিকিৎসক হুমায়ুন কবির প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।