সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) পরিচালিত ‘সাংবাদিকতায় ডিপ্লোমা (অনলাইন)’, ‘টিভি সাংবাদিকতা’ এবং ‘সাংবাদিকতার বুনিয়াদি কোর্স’-এর সনদ বিতরণ অনুষ্ঠান গত সোমবার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ ফজলুল আজিম। সভাপতিত্ব করেন বিজেমের নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের। নৌবাহিনীর দুজন কর্মকর্তাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৪৬ শিক্ষার্থী কোর্সগুলোতে অংশ নেন। বিজ্ঞপ্তি