সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে সভা হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।