সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে গত বৃহস্পতিবার সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিতদের সনদ দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুর রউফ। প্রতিষ্ঠানটি থেকে সহশিক্ষা কার্যক্রমে আটজন শিক্ষক শ্রেষ্ঠ হয়েছেন। এ ছাড়া সাহিত্য-সংস্কৃতিতে ২৫ শিক্ষার্থী জয়ী হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী নির্বাচিতদের সনদ দেন।