সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার তরুণ-তরণীদের ভ্রাম্যমাণ ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান হয়। উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর শহরের ৪০ জন বেকার তরুণ-তরুণীকে ওই প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ আল মামুন, প্রশিক্ষক আহমদ রেজা কোরাইশী, সহকারী প্রশিক্ষক ইব্রাহীম মোল্লা প্রমুখ। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি