সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) নবম ব্যাচের ৪২৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে গতকাল রোববার গাজীপুর সেনানিবাসে সনদ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর লে. জেনারেল আনোয়ার হোসেন তাঁদের হাতে সনদ তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিটিআইয়ের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আসাদুর রহমান। এতে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী, গাজীপুর কর অঞ্চলের কমিশনার বোরহান উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুর প্রতিনিধি