সনদ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মাতুয়াইলে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে গতকাল বুধবার দুই মাসব্যাপী বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক আবদুল হান্নান, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সারিয়া তাসনিম, কোর্স পরিচালক এম এ মান্নান৷ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন চিকিৎসকের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন নাইক্ষ্যংছড়ি উপজেলার চিকিৎসা কর্মকর্তা উ এফ্রু (ইন্কা), দ্বিতীয় স্থান অধিকার করেন মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আনোয়ারা খাতুন ও তৃতীয় স্থান অধিকার করেন কক্সবাজার সদর হাসপাতালের উ থেন ক্য। বিজ্ঞপ্তি৷