প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১৪তম বুনিয়ািদ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী শেষে সনদ বিতরণ করা হয়েছে৷ গতকাল রোববার ইনস্টিটিউটের পরিচালক মাছুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মো. রফিকুল হক শিক্ষকদের হাতে সনদ তুলে দেন৷ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বৈজ্ঞানিক শিক্ষা ও পাঠদান পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষক অংশ নেন।