সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) জুলাই-ডিসেম্বর, ২০১৪ সেশনের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গাজীপুর সেনানিবাসে টিটিটিআইয়ের সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান। কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এ প্রতিষ্ঠানে বিশ্বব্যাংকের অর্থায়নে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় সামরিক ও বেসামরিক শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আটটি ট্রেডে ৬৫৬ জনকে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়।