প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও নারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ শাহ্। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সদস্য রুনা লায়লা, নাজমা বেগম, প্রশিক্ষক ফিরোজ মাহমুদ প্রমুখ।