প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ১০ দিনব্যাপী শরীরচর্চাবিষয়ক (অ্যাক্রোবেটিক) প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদ উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, প্রশিক্ষক আবদুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। এতে নীলফামারী জেলার ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।