সনদের ভুলের জন্য দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে অনাকাঙ্ক্ষিত ভুলের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন এবং দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দুঃখ প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সমাবর্তনে বিতরণ করা স্মারক মগের লোগোতে বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করে অন্য বিশ্ববিদ্যালয়ের নাম আসার কারণ খুঁজে বের করার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। মূল সনদ প্রসঙ্গে বলা হয়, সনদপত্রে কোনো ভুল হয়নি। তবে যেহেতু অভিযোগ উঠেছে, তাই ব্যাপারটি একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে পুনরায় ঠিক করা হবে। যাঁরা সাময়িক সনদ জমা দিয়ে মূল সনদ নিয়েছিলেন, তাঁরা চাইলে আপৎকালীন ব্যবহারের জন্য আবার সাময়িক সনদ নিতে পারবেন।